শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জরিমানার মুখে মোহাম্মদ নবী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে আচরণবিধি ভঙ্গের কারণে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, নবীকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি আচরণবিধির ২.৪ ধারা লঙ্ঘন করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।

ঘটনাটি ঘটেছিল আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে, যখন নবী দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির পরা একটি রিস্টব্যান্ডকে কেন্দ্র করে মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমে ২০ ওভারে প্রোটিয়ারা ১৮৭ রান করে। জবাবে আফগানিস্তানও সমান স্কোর করে। সুপার ওভারে আফগানদের করা ১৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকাও ১৭ রান করে। তবে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।

সূত্র যুগান্তর

সর্বশেষ - মুন্সীগঞ্জ