মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিদ্ধান্ত পরিবর্তন পাকিস্তানের

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা। এই সংকটের সমাধান খুঁজে বের করতে পারায় আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ার পর, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। সংকটের প্রেক্ষিতে লাহোরে গত রোববার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। এরপরই অচলাবস্থা কেটে যায়। সোমবার ভারতের বিপক্ষে নির্ধারিত সূচিতে ম্যাচ খেলার ঘোষণা দেয় পাকিস্তান।

পরদিন সংবাদিকদের সামনে এ নিয়ে প্রতিক্রিয়া জানান রাজিব শুক্লা। ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

“খুব ভালো সমাধান খুঁজে পাওয়ায় বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যান (জয় শাহ) এবং তাদের কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই আমি। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এবং সকল পক্ষের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট অবশ্যই চলতে হবে এবং বিশ্বকাপ এখন সফল হবে। আইসিসির ক্ষেত্রে এটি বড় অর্জন।”

“বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইসিসির প্রশংসা করেছে, তাই তারা সকল পক্ষের কথা শুনেছে এবং সকলের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে। শেষ পর্যন্ত ক্রিকেট সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ক্রিকেট সবার জন্য গুরুত্বপূর্ণ।”

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ