বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় ডাকাতি আতঙ্কে গ্রামবাসীর লাঠিসোটা নিয়ে পাহারা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ৬, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

আলমগীর হোসেন
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতি আতঙ্কে গ্রামবাসীরা লাঠিসোটা পাহারা দিচ্ছে। বুধবার রাতে উপজেলার মহল্লায় মহল্লায় চলছে এই পাহাড়া। পরপর দুই রাতে একই কায়দায় বড় বড় দুটি ডাকাতির ঘটনায় উপজেলা জুড়ে দেখা দেয় এই ডাকাত আতঙ্ক। তাই গ্রামবাসীরা রাতে জেগে পাড়ায় নেমেছেন।
উপজলোর বালুয়াকান্দী,বাউশয়িা, ভবরেচর ও  টেঙ্গারচরসহ  বিভিন্ন এলাকায় ডাকাতি প্রতরিোধে গ্রামবাসীরা নিজ এলাকায় পাহারা  দিচ্ছে।
গজারিয়া উপজেলার ভবেরচরে মাথায় পিস্তল ঠেকিয়ে সোমবার রাতে ৪৮ লাখ টাকার মালামাল লুট এবং আগের রাতে অর্থ্যাৎ রবিবার রাতে বালুয়াকান্দি   দক্ষিণপাড়া য়একই কায়দায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ফজলুল হকের বাড়ি থেকে ৫৪ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। একই কায়দায় পরপর দুইটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ভয়ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পরে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ গ্রামবাসীদের লাঠিসোটা নিয়ে পাহাড়ার কথা স্বীকার করে বলেন, পুলিশের টহলও বাড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে ডাকাতদের গ্রেফতারে সার্বোচ্চ চেষ্টা চলছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ