শনিবার , ২১ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় বিএনপি নেতা কামরুজ্জামান রতনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

আলমগীর হোসেনঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা।

শুক্রবার সকাল ১০টায় কামরুজ্জামান রতনের নিজ বাসভবনে তাঁরা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, ভিপি মাসুম, ইসহাক আলী ও মুহাম্মদ মাসুদ ফারুক।

সাক্ষাৎকালে কামরুজ্জামান রতন দলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করতে হবে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ‑৩ (গজারিয়া‑মুন্সীগঞ্জ সদর) আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান শফিক, বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত উল্লাহ তাঁতি, ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, রেজাউল করিম তারেক, মারুফ মিয়াজি, আশরাফুল আলম সবুজ, আক্তারুজ্জামান সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা জাসদের সভাপতি সোলাইমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সাক্ষাৎ শেষে নেতারা দেশ ও দলের চলমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল

মিরকাদিমে   পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উদযাপন

টঙ্গীবাড়ীর পাঁচগাঁও ইউনিয়নে টি,সি,বি,র পণ্য বিতরন

গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে সড়ক মেরামত, গ্যাস লিকেজ বন্ধ ও টেন্ডারবাজি দমনের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মারা গেছেন

নাসিরনগরে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

অনুপ্রেরণা নেতৃত্ব ও ভবিষ্যৎ দিগন্ত: রিজওয়ানা হাসান এখন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়

মিরকাদিমে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ