শুক্রবার , ২০ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ‘আহত ১৭’

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২০, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

তেহরানের এবারের হামলায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, বলছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

ইসরায়েলের বিভিন্ন শহরে শুক্রবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

আল জাজিরা বলছে, বেয়ারসেবা শহরেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিস্ফোরণের খবর এসেছে তেল আবিব ও জেরুজালেম শহর থেকেও।

দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর মধ্যে বেয়ারসেবা সবচেয়ে বেশি ইরানি হামলার শিকার হয়েছে।

ইসরায়েলের ‘চ্যানেল টুয়েলভ’বলছে, এবারের হামলায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানার কিছু সময় আগে ইসরায়েলের সামরিক বাহিনী— আইডিএফ বলে, তারা এগুলো প্রতিহতের চেষ্টা করছে।

ওই সময় এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফের পক্ষ থেকে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠার খবর দেয় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আইডিএফের আরেক পোস্টে বলা হয়, হামলা শেষ হয়েছে। ইসরায়েলিরা চাইলে আশ্রয়কেন্দ্র থেকে বেরোতে পারেন।

গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও বিজ্ঞানীকেও হত্যা করে।

এরপর থেকেই আকাশপথে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

তেল আবিব বলছে, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তারা এ হামলা চালাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে তেহরান বলছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। সূত্র:

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের গর্ব: শহীদ মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদ নিজামউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

আন্দোলনে নিহত শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেমের

সিপাহীপাড়ায় কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রামপাল চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের উদ্যোগে ইসলামি জলসা

মিরকাদিমে পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষপানের ৫ দিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন কিনলেন আব্দুল্লাহ আল মামুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী নিহত