মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ

 

জাহিদুল হক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ছাত্রীর নাম রিতু খাতুন (১৪)। সে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।

রিতুর স্বজনেরা জানান, রিতুর মা-বাবা বেঁচে নেই। উল্লাপাড়ায় তার ফুফুর বাড়ি থেকে পড়া লেখা করত।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, ভোরে রাজশাহী থেকে একটি মালবাহী ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়ার চরঘাটিনা রেলগেটে পৌঁছালে রিতু খাতুন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: মজিবুর রহমান

মুন্সীগঞ্জের শিলইয়ে রতনের পক্ষে জাকিরের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

মুন্সীগঞ্জে ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে দুর্ধর্ষ চুরি, উধাও ১৭টি সিলিং ফ্যান ও সিল

আমরা ছিয়াশিয়ানের মিলন মেলা

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টি: লড়লেন কেবল হৃদয়, ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ-ইরান-ভারতের দিকে চোখ

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেপ্তার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: শ্রীনগরে সংগীতে শ্রেষ্ঠ মো. ইসহাক হোসেন তাওহীদ

পদ্মা সেতুর তিন বছরপূর্তি আজ টোল আদায় আড়াই হাজার কোটি ছাড়িয়েছে