শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাড়ছে সবজির দাম, কমছে না পেঁয়াজেরও

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ণ

বাড়ছে সবজির দাম, কমছে না পেঁয়াজেরও

নিজস্ব প্রতিবেদক

শীত মৌসুম প্রায় শেষের দিকে। ফলে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশ কিছুদিন ধরে যে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছিল, তা হঠাৎ করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পেঁয়াজের চড়া দাম অব্যাহত রয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তান বাজার, শ্যাওড়াপাড়াসহ কিছু এলাকার একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, কিছু শীতকালীন সবজি বাজারে নেই। এজন্য সেসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। প্রতি পিস ফুলকপি, বাঁধাকপির দাম আগের তুলনায় ৫-১০ টাকা বেড়েছে। সিম ও বেগুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
বিক্রেতারা বলছেন, যে সবজিগুলোর সরবরাহ কমেছে সেগুলো দাম কিছুটা বাড়ছে।
আজকের বাজারে প্রতি কেজি শিম মানভেদে ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন ৬০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচ ৬০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, শসার দাম ৫০-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মুলা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এ ছাড়া এক পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি। গ্রীষ্মকালীন সবজি করলা ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, বরবটি ১৪০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং সাজনা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।
শ্যাওড়াপাড়া বাজারে সবজি কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, বাজারে শীতের সবজি আছে, কিন্তু দাম বাড়ছে। গত সপ্তাহেও ৪০ টাকা কেজি সিম কিনেছি, আজ ৫০ টাকা কেজিতে কিনলাম। গত সপ্তাহে টমেটোর দাম ছিল ২০-২৫ টাকা। আজ কিনলাম ৩০ টাকা কেজি।
আবুল হাসান নামে আরেক ক্রেতা বলেন, যেহেতু সামনে রমজান আসছে, তাই সবজির দাম বেড়ে যেতে পারে। সবজির বাজার সহনশীল পর্যায়ে রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. নাজমুল হোসেন বলেন, শীতের সময় সবজির দাম কম থাকে। শীত শেষের দিকে। তবে এখনও বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, যে কারণে দামটাও সহনীয় আছে৷
এদিকে, কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা, সোনালি ২৮০-৩০০ টাকা। রমজানের পণ্য চিনি, ছোলা, ডালে সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা পর্যন্ত দাম কমেছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসে লেখা থাকবে: উমামা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মটুকপুর রহমানিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় ১দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন কিনলেন আব্দুল্লাহ আল মামুন

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তারকাদের ভোটের কথা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন আক্কাস আলী

বাড়ছে সবজির দাম, কমছে না পেঁয়াজেরও

ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জে সুপার ক্যারাভান কাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষে বিক্ষোভ, হট্টগোল ও মারামারির ঘটনা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

নতুন ছাত্রসংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ-মারামারি