রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিপাহীপাড়ায় বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সুস্থ্যতা কামনায় ও প্রয়াত সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামের রুহের মাগফেরাত দোয়া অনুষ্ঠান ও
কম্বল বিতরণ হয়েছে। সিপাহীপাড়ায় শনিবার বেলা ৪ টায় রামপাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের লোকজনের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়৷

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শওকত,
সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মন্ডল,রামপাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান সাজু,
বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, সমাজ সেবক মো: মনির হোসেন বেপারী,
বিএনপি নেতা মীর মোহাম্মদ সেলিম, মো: ইদ্রিস ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: আল আমিন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত