বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

খালেদা জিয়া বাসায় ফিরবেন বিকেলে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হবে।

চিকিৎসক জাহিদ হোসেনের বরাত দিয়ে প্রেসউইংয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, এসব পরীক্ষা শেষ করে আজই বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।

এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তাঁর সফল অস্ত্রোপচার হয়।

২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তাঁর পরিবার ও দলের পক্ষ থেকেও তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন জানানো হয়।

কিন্তু শেখ হাসিনার সরকার তা উপেক্ষা করেছে। ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাঁকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ

বিক্রমপুর রক্তদান সংস্থার নতুন কমিটি গঠন, সভাপতি এড. মাহমুদ,সাধারণ সম্পাদক সবুজ

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: ‘সম্পর্কের চ্যালেঞ্জ’ মোকাবেলায় একযোগে কাজের ওপর গুরুত্বারোপ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ২৫

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন মুন্সীগঞ্জের আওলাদ হোসেন

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা

বিক্রমপুর পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন আংশিক কমিটি ঘোষণা

‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত

টঙ্গীবাড়ির দিঘিরপাড় বিএনপির সভাপতি বহিস্কার