বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২২, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যাঁরা ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন, তাঁদের মেইলে বাতিলের খবর জানানো হয়েছে। ফেলোশিপে যাওয়া অনেকেই সেই মেইল পেয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ অর্থবছরেরটি বাতিল করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়ে যাঁরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় আছেন, তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, ভিসা আবেদন, কাগজপত্র গোছানোসহ নানা কাজ এগিয়ে রেখেছেন অনেকে। কেউ কেউ ভিসাও পেয়েছেন। যাঁরা ভিসা পেয়েছেন, তাঁদের অনেকেরই সেপ্টেম্বর মাসে পড়তে যাওয়ার কথা। এ জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতিও শেষ। তাঁরা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। কারণ, তাঁদের ঠিক কী করতে হবে, তা তাঁরা জানেন না। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘এটা শুধু বাতিল করা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করা হবে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে নাশকতার মামলা থেকে ১১৫ বিএনপি নেতাকর্মীর খালাস

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটিতে টঙ্গীবাড়ির  আশরাফুল ইসলাম বেপারী

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটিতে টঙ্গীবাড়ির আশরাফুল ইসলাম বেপারী

আল-কুরআন ও হাদিসের আলোকে ইব্রাহিমী কোরবানি ও হাজিদের পূর্ণাঙ্গ করণীয়

এতদিন সেনাবাহিনীর কাছে ছিলেন সাবেক আইজিপি মামুন

হোন্ডার ৫ মডেলের বাইক বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা

মৌলভীবাজারের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের পাভেল

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতৃবিয়োগ

বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

মুন্সীগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট