বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

প্রধানমন্ত্রী তারেক রহমানের যত কর্মসূচি বুধবার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র- যুগান্তর

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে বেদে সম্প্রদায় ও  দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মোবাইল কোর্টে জব্দকৃত তেল বিনামূল্যে বিতরণ কর্মসূচি

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা!

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের

ইউনিলিভার বাংলাদেশের ঐতিহ্য উদযাপন

গাজায় ইসরায়েলি বর্বরতার ৭০০ দিন, হতাহত দুই লাখের বেশি

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রতি রাতে খালি পেটে ঘুমাতে যায় বিশ্বের প্রায় ৭৩ কোটি মানুষ!

মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব