রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার, যা মোট ভোটের ৬০ দশমিক ২৬ শতাংশ।

নির্বাচনের পর শুক্রবার রাতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

একজন প্রার্থীর মৃত্যুতে ১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

আর আদালতের নিষেধাজ্ঞার কারণে দুইজন প্রার্থীর ফলাফল স্থগিত থাকায় ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ও গেজেট প্রকাশ করেছে ইসি।

শুক্রবার ইসি যে ফল ঘোষণা করেছে, এতে দেখা গেছে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছে সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার।

গণভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন, আর ‘না’ ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

নির্বাচন কমিশন বলছে, গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ হলেও সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।

সূত্র-  বিবিসি

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
সিরাজদিখানে নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১২ জন চেয়ারম্যান

সিরাজদিখানে নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১২ জন চেয়ারম্যান

মৌসুমি-শওকত দম্পতির কারণে অতিষ্ট গ্রামবাসীর মানববন্ধন

ঢাকা স্টেডিয়াম মার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি মুন্সীগঞ্জের জাকির জমাদার

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৪ মামলার আসামী ‘চাক্কু মিলন’ গ্রেফতার

রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Offices begin operating on new Ramadan schedule

Offices begin operating on new Ramadan schedule

কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে মৃত্যু: ছাদ থেকে পড়ে ঢাকায় নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস

মুন্সীগঞ্জে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বাস্তবিক উন্নয়ন প্রতিফলন ঘটবে: লৌহজংয়ে আব্দুস সালাম আজাদ