নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর গ্রামের কৃতি সন্তান আশরাফুর রহমান সম্প্রতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সিলেট) পদে পদায়িত হয়েছেন। তিনি শিক্ষক দম্পতি মো. হাবিবুর রহমান ও নাফিছা বেগমের দ্বিতীয় সন্তান।
এর আগে তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ঝালকাঠি জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আশরাফুর রহমান প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। সরকারি বিভিন্ন জেলা ও দপ্তরে তিনি সততা, নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি সকলের দোয়া ও শুভকামনা কামনা করেছেন।


















