শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

হলে ছাত্রদলের কমিটি, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শুক্রবার রাত ১২টার পর হলগুলোতে এই বিক্ষোভ হয়। মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘হল পলিটিকসের ঠিকানা/এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ, মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

হলে কমিটি দেওয়ার প্রতিবাদে দুই দফায় বিক্ষোভ করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। বিকেলে কমিটি বাতিলের জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাতে আবার বিক্ষোভ করেন তাঁরা। রাত ১২টার পরও তাঁদের বিক্ষোভ চলছিল।

বিক্ষোভকারী রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিয়ে চারটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো:

১. রোকেয়া হলকে প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করতে হবে। নির্বাচিত হল সংসদ কমিটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হলভিত্তিক কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিল করতে হবে।

২. ছাত্রদল, বাগছাস, শিবির, ছাত্রী সংস্থা, ছাত্রলীগসহ (নিষিদ্ধ) অন্য সব ক্রিয়াশীল সংগঠন কোনো রকম গোপন কমিটি দিতে পারবে না। প্রমাণসাপেক্ষে তাদের সিট বাতিল করাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৩. ১৭ জুলাইয়ের স্মারকলিপিতে স্মারক নম্বর বসিয়ে আইনি ভিত্তি রচনা করতে হবে।
৪. প্রভোস্ট, হাউস টিউটর, কর্মচারীসহ হল কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক ছাত্রসংগঠনের মেয়েদের সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীরা তাঁদের পদত্যাগ করতে বাধ্য করবেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে।

এ ছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

এর আগে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।  সূত্র : প্রথম আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গজারিয়ায় ডিসির ভোটকেন্দ্র পরিদর্শন

ঈদের পরের ১০ দিন অন্য জেলা থেকে ঢাকায় চামড়া পরিবহন নিষিদ্ধ

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে সেনা মোতায়েন

বজ্রযোগীনীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ

ছিনতাই করতে গিয়ে মুন্সীগঞ্জে যুবদল নেতা বাবু মিজি বোমাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা বিজেপির পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

মুন্সীগঞ্জে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেল উদ্ধার

মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্তা করলো তরুণ