সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

 

  • অনলাইন রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের  গজারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস হেলপার আজগর আলী (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।সোমবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজগর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।আহতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- হাসান (২৬), শাহ জালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), শায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০), আবু সাইদ (৫৫), লিমন (২৪), হালিমা (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ইউটার্ন নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী দ্রুতগতির জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটিকে বাম দিকে চাপানোর চেষ্টা করলে সেটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন কয়েকজন। এ ঘটনায় বাসের হেলপার আজগর ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদ করিম বলেন, ‘এ ঘটনায় আহত আটজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন শায়মন, সোহাগ ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছি। বাকিদের এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন।’

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

পুতিন ও ট্রাম্প দুনিয়া কাঁপিয়ে দিলেন

সিরাজদিখানে ডা. বদিউজ্জামান ডাবলুর ঈদ শুভেচ্ছা বিনিময়

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন ত্যাগী মানুষ

আড়িয়ল বিলের প্রাণ বৈচিত্র্য ফিরিয়ে আনতে খালখনন করা হবে-স্বরাষ্ট উপদেষ্টা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মটুকপুর রহমানিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় ১দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত

এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ফুপাতো বোন আটক

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ফুপাতো বোন আটক

জেলার শ্রেষ্ঠ অফিসার মিল্টন দত্ত

মুন্সীগঞ্জে তোফাজ্জল হত্যার বিচার সহ মব জাস্টিসের নামে সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার