বুধবার , ১৪ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৪, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, ববি উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

সর্বশেষ - মুন্সীগঞ্জ