সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বার্তা সিভিল সার্জন অফিসে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
’ক্যাপশন: মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটিশ্লোগান ভেসে ওঠে।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটি শ্লোগান ভেসে ওঠে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডিজিটাল স্ক্রিনের শ্লোগানটিতে লেখা ছিল, ‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার স¤পূর্ণ নির্ম‚ল করতে চাই’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ডিজিটাল স্ক্রিনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর এ  শ্লোগান  যাঁরা প্রচার করেছেন, তাঁরা ফ্যাসিস্টদের দোসর। সিভিল সার্জন কার্যালয়ে কেন এমন লেখা ভেসে উঠল? এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিভিল সার্জন মো. মঞ্জুরুল আলম বলেন, ‘আমি রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিপরীতে ছিলাম। ডিজিটাল স্ক্রিনে যে লেখা ভেসে উঠেছিল, সেটি তামাক বিষয় নিয়ে লেখা ছিল। গত ৫ আগস্টের পর ডিজিটাল স্ক্রিনটির সুইচ বন্ধ ছিল। শনিবার রাতে নৈশপ্রহরী ভুলে সুইচটি চালু করে ফেলেন। এটি মানবিক ভুল ছিল। এটা জেনেশুনে দেওয়া হয়নি।

’ক্যাপশন: মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটিশ্লোগান ভেসে ওঠে।

’ক্যাপশন: মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটিশ্লোগান ভেসে ওঠে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত