আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের ধানের শীষ প্রতীকের গণমিছিল করেছ স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ৷
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের সারোয়ার খান ও মো. শাকিলের নেতৃত্বে ধানের শীষের মিছিলে হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করে৷ মিছিলটি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম শেখের খামারবাড়ি মাঠ থেকে শুরু হয়ে শামুরবাড়ি, হাড়িদিয়া, ফলপাকর, নুরপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়মোকাম বাজার হয়ে শামুরবাড়ি এসে শেষ হয়৷ সমর্থকরা বলছেন, বিএনপির দুর্গ মুন্সীগঞ্জ দুই আসনের পদ্মা পাড়ের জনগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চায়৷ বিএনপির প্রার্থীকে জেতাতে সাধারণ ভোটাররা জোট বেঁধেছেন। মিছিলে সালাম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, ভোট দিবো কিসে ধানের শীষে, ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন এ-সব স্লোগানের মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা৷ ##
















