শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে জাসাসের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জাসাসের উদ্যোগে দশটি ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন আসু, উপজেলা জাসাসের সভাপতি শেখ মো. শাহআলম, সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন বেপারী প্রমুখ৷
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সাংগঠনিক ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

পাংশা  শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদককে সংবর্ধনা

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল

মুন্সীগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

মুন্সীগঞ্জের রামপালে শিশু নির্যাতন,  সভ্যতার আলোতে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত গ্রেফতার

বান্দরবানে আবার ২০ শ্রমিক অপহরণ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক মিজান সিনহাকে ফুলেল শুভেচ্ছা

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

মুন্সীগঞ্জে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮ ইজিবাইক