সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় মহাসড়কে নসিমন চালক নিহত, সহযোগী আহত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

আলমগীর হোসেনঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা তার সহযোগী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কের গজারিয়ার মধ্যেম কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া এলাকার নিউহোপ ফিড ইন্ডাস্ট্রির একটি নসিমন গাড়িতে করে মুরগির খাবার নিয়ে ঢাকা মুখী লেনে উল্টো পথে চরচাষি যাচ্ছিলেন চালক ও তার সহযোগী। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নসিমনে থাকা দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে চালক মো. রুবেল (২৫) মারা যান। তিনি ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। আহত সহযোগী মো. সুমন (৩০), বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের আ. বাতেনের ছেলে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক গাড়ি শনাক্তে কাজ চলছে।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নদীভাঙনকবলিত বাংলাবাজার ইউনিয়নের গ্রাম পরিদর্শনে ইউএনও

খুলনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

জামিনা মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জে জশনে জুলুস অনুষ্ঠিত

হাদি হত্যা: বিচারের দাবিতে উত্তাল রাজপথ

লৌহজংয়ে সংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

লৌহজংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াকান্দিতে কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের মানববন্ধন

কাটাখালী রাস্তার বেহাল দশা