আজ ২০ ফেব্রুয়ারি ২০২৬ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশের সহায়তায় মুন্সীগঞ্জ সদরের মুন্সীর হাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকাল ১০.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাংসের বাজার, মুদি দোকান, মুরগির বাজার ও ফলের দোকান মনিটরিং করা হয়।
* ফলের দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশ প্রদান করা হয়।
* ক্রয়মূল্য এর তুলনায় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি নিরুৎসাহিত করা হয় এবং ক্রয়মূল্য এর সাথে সামঞ্জস্য রেখে তরমুজ বিক্রির দাম নির্ধারণপূর্বক উপস্থিত ক্রেতাদের মাঝে তরমুজ বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়।
* ক্রয়মূল্যের তুলনায় অধিক দামে ফল বিক্রি করায় একজন ফল ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের সাথে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


















