শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আর্সেনালের সঙ্গে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের শুরু থেকে আর্সেনালের হয়ে খেলছেন সাকা। শুরু থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০১৯ থেকে সাকার চেয়ে বেশি মিনিট আর কেউ খেলেননি আর্সেনালের হয়ে। আর সবকিছুই সম্ভব হয়েছে আর্তেতা দায়িত্ব নেয়ার পর।

মাত্র আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন সাকা। এরপর, সময়ের সঙ্গে তিনি নিজেকে গড়ে তোলেন, ২০১৮ সালে প্রথমবার জায়গা করে নেন ক্লাবটির মূল দলে।

পরের বছর আর্তেতা দায়িত্ব নেওয়ার পর, দ্রুতই কোচের আস্থা অর্জন করেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ২৯৭ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন এই উইঙ্গার।

নতুন চুক্তি করতে পেরে খুব খুশি সাকা। ক্লাব মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করলেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা এই তারকা।

সাকা বলেন, ‘আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ একটা মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে।’

তবে চলতি মৌসুমে সব শিরোপা জয়ের পথে আছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে তারা, আর প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এছাড়া লিগ কাপের ফাইনালে উঠেছে দলটি এবং এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। 
 

সূত্র- সময় সংবাদ

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ছয় দফা দাবিতে ৪ ঘন্টা পলি টেকনিক্যাল শিক্ষার্থীদের মুক্তারপুর সেতু অবরোধ,  দীর্ঘ যানজট 

সিরাজদিখানে বিএনপির সহযোগি সংগঠন গুলোর যৌথ মতবিনিময় সভা।

মুন্সীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার

‘জনগণের শক্তিই বড় শক্তি, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত নেতা প্রিসাইডিং কর্মকর্তা, ‘ব্যালটে সিলের’ অভিযোগে উত্তেজনা

বাবার পথ ধরে ৩ নারী রাজনীতিতে, মন্ত্রী–প্রতিমন্ত্রী