সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আক্কাস আলীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আক্কাস আলী (৪৭) মুন্সীগঞ্জ শহরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সীগঞ্জ শহরের রেনেসাঁ ট্রমা সেন্টারের মালিক।

 

গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।   আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর  ওই ফ্ল্যাটে উঠেন কিছু দিন আগে।  মামলার কারণে আত্মগোপনে থেকে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

ওসি বলেন, সোমবার সকাল দুপুর সোয়া ১টা থেকে দুপুর সোয়া ২টার মধ্যে কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

৯৯৯ নম্বরের ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার রাত হয়ে যাওয়া তার ময়না তদন্ত হয়নি। তবে মঙ্গলবার সকালে  ময়না তদন্ত হবে বলে জানিয়েছেন ওসি। এব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, আক্কাস আলী সকালে নাস্তা করেছেন। বাড়িটির কেয়ারটেকার তাকে দুপুরে  খাবার দিয়ে আসেন রুমে। ঘন্টাখানেক পরে আবার খাবারের পাত্র নিয়ে আসতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে ৯৯৯ ফোন করা হয় এবং স্বজনদের জানানো হয়।  ২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র জনতার সাথে সহিংসতার ঘটনায় গত কয়েক মাস আগে তার বিরুদ্ধে মামলা হয়। এরপর তিনি  ঢাকার বাসায় বসবাস করছিলেন। তবে কিছু দিন আগে ফাকার বাস সিফট করে তার স্ত্রী ও সন্তানদের মুন্সীগঞ্জের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আর তিনি গাজীপুরে বন্ধুর বাসার ফ্ল্যাটের একটি কক্ষে উঠেন। ঢাকার বাসার সকল আসবাবপত্র রবিবার তার স্ত্রী এসে নিয়ে যান। তবে আক্কাস আলী তখনো গাজীপুরেই অবস্থান করেন। তার অবস্থান টেরে পেয়ে পুলিশ ধরে নিয়ে যাবেন এমন আতঙ্কের কারণেই তিনি আসেননি বলে জানান তার স্ত্রী।

এমএজে/ সভ্যতার আলো

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে ১ লাখ ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মুন্সীগঞ্জে ধানের শীষের প্রচারণায় সক্রিয় সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন

মুন্সীগঞ্জে মসজিদের ওয়াকফার  জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ১

মুন্সীগঞ্জে ভাইয়ের ক্রয় করা সম্পত্তি দখলের অভিযোগ বোনের বিরুদ্ধে 

১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর কারাগারে

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপনে জাপানি নাগরিক

তিন রাস্তার মোড়ে বসে ইউপি সদস্যের ওয়ার্ড সভা, যান চলাচলে ভোগান্তি!

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প

বঙ্গভবনে নয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ